1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

প্যারাগন বর্জ্যে ক্ষতিগ্রস্ত ১৫৩ কৃষকের মাঝে ক্ষতিপূরণ প্রদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : প্যারাগন এগ্রো কমপ্লেক্স এর দূষিত বর্জ্যে ক্ষতিগ্রস্ত ১৫৩ জন বোরো চাষীকে ক্ষতিপূরণ দিয়েছে প্যারাগন কর্তৃপক্ষ। উপজেলা প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের পর রোববার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ক্ষতিপূরণের নগদ অর্থ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক এর সভাপতিত্বে ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সায়েম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামে প্রতিষ্ঠিত প্যারাগন এগ্রো কমপ্লেক্স এর দূষিত বর্জ্যে মধ্যমকুড়া ও বিন্নিবাড়ি গ্রামের প্রায় শতাধিক একর বোরো ফসল চলতি মৌসুমে ক্ষতিগ্রস্ত হয়। ফলে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন ছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকরা প্যারাগনের গাড়ি আটকে বিক্ষোভ করেন। এরই প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য ফাহিম চৌধুরী ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ পাইয়ে দিতে আশ্বস্ত করেন। প্যারাগন এগ্রো কমপ্লেক্স পরিদর্শন করে উপজেলা প্রশাসন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি অফিস ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিক তৈরি করে। তালিকা অনুযায়ী মোট প্রায় ১১৪ একর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়। এরই প্রেক্ষিতে প্যারাগন কর্তৃপক্ষ ১৫৩ জন কৃষকের মাঝে ক্ষতিপূরণের ব্যবস্থা করে। মোটাধান একরপ্রতি ৬০ মণ হারে উৎপাদন হিসেব করে প্রতিমণে ৯শ টাকা এবং চিকন ধান একরপ্রতি ৫০ মণ হারে উৎপাদন হিসেব করে মণপ্রতি ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com