1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী অনলাইনে হাজিরা দিতে গাছের ডালে শিক্ষক, ছবি ভাইরাল একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’ আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী প্যারাগন বর্জ্যে ক্ষতিগ্রস্ত ১৫৩ কৃষকের মাঝে ক্ষতিপূরণ প্রদান হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ঘ, নিহত ২

বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ঢাকা  : বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব। অভিজ্ঞতা কাজ করতে করতে হয়। তাদের সঠিক পথে চলা নিশ্চিত করলে পারলে এবং তাদের মনোভাব সঠিক থাকলে দায়িত্ব পালনে শতভাগ সফল হবেন। কারো মধ্যে বিচ্যুতি দেখা গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের কাজ রিটার্নিং অফিসাররা করে ফেলেছেন। কোথাও কোথাও কেউ কেউ সংক্ষুব্ধ আছেন। আইন অনুযায়ী সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। আপিল আবেদন এখনও জমা হচ্ছে, নির্বাচন কমিশন সেগুলো নিষ্পত্তি করবে।

প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ আগেও ছিলো, এখনও আছে। কেউ সংক্ষুব্ধ হলে এ ধরনের অভিযোগ করতে পারেন। কেউ কেউ সন্তষ্ট নাও হতে পারে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত সঠিক না হলে সে বিষয়ে ইসিতে আপিল করতে পারে।

তিনি আরও বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে ইসি ব্যবস্থা নিবে। যদি মাঠ প্রশাসন বা অন্য কোনো পর্যায়ে ত্রুটি থাকে তবে সেটি সমাধানের চেষ্টা করবো। আমরা প্রশাসনে রদবদলের কথা বলছি না। তবে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com