1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিরোধী দল কেন সমালোচনা করে, প্রধানমন্ত্রীর মন খারাপ: নাহিদ ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২০২২ ফুটের পতাকা নিয়ে পাবনায় আর্জেন্টিনা সমর্থকদের মিছিল যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস স্টেশনে ফায়ার সার্ভিস কর্মকর্তার নাচানাচির ভিডিও ভাইরাল শ্রীবরদীতে মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন শ্রীবরদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে স্বর্ণের বাজারে বিশাল পতন, দাম তৎক্ষণাৎ কার্যকর

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : টানা পাঁচ দফা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ৭১ হাজার টাকায়।

বাজুস জানায়, নতুন এই দাম শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। এর আগে বৃহস্পতিবার দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় ওঠে, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি’র তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৫ হাজার ২০০ ডলারে, যা আগের দিন ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। নতুন হিসাবে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com