1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জনগণের সঙ্গে পুলিশের আচরণ মার্জিত ও মানবিক হওয়ার পাশাপাশি আইনের প্রয়োগে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। বুধবার (১৯ আগস্ট) শেরপুর জেলা সফরে এসে জেলা পুলিশ আয়োজিত বিশেষ কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

পুলিশ সূত্রে জানা যায়, ডিআইজি পুলিশ লাইন্সে পৌঁছালে শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়।

পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় ডিআইজি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাগত শৃঙ্খলা, পোশাকবিধি মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন।
ডিআইজি বলেন, জনগণের সঙ্গে পুলিশের আচরণ হতে হবে মার্জিত ও মানবিক। তবে আইনের প্রয়োগে শতভাগ দৃঢ়তা থাকতে হবে। ভালো ব্যবহারের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করাই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার অন্যতম প্রধান উপায়।

পরে তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে ‘সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশনাল ট্রেনিং ও নৈতিক উন্নয়ন’ কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় এবং সনদ বিতরণ করেন।

এ ছাড়া পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ডিআইজি।

দিনের শেষ পর্যায়ে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেন তিনি। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com