
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে ভূমি-সংক্রান্ত সমস্যা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব ও আর্থিক দুর্দশাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা চেয়েছেন জেলার বিভিন্ন এলাকার মানুষ।
আজ বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এ গণশুনানি গ্রহণ করেন। তিনি সেবাপ্রার্থীদের কথা শুনে সমস্যার ধরন অনুযায়ী আর্থিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণশুনানিতে মোট ২১৯ জন সেবাপ্রার্থীকে সহায়তা দেওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
অন্যদের প্রয়োজন অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাঠানো হয়।