1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেয়র থেকে শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক কোনো অনুদান নয়, জলবায়ু তহবিলে প্রাপ্য অধিকার চান চিফ হুইপ ই-টিন আছে, রিটার্ন জমা না দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা: যা বলছে এনবিআর ও আয়কর আইন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত বিএনপি ক্ষমতায় আসার পর ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছে: কর্নেল অলি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট উদ্ধার করা ১ লাখ পিস ইয়াবা ‘গায়েব করে দিলেন’ তিনি!

ফের অন্তঃসত্ত্বা বুবলী, যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বিনোদন ডেস্ক : আবারও মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী—এমন খবর এখন চলচ্চিত্র অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। বেশ কিছুদিন ধরেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার একাধিক নির্ভরযোগ্য সূত্রে সেই গুঞ্জন আরও পাকাপোক্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে বুবলী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুলাই মাসেই দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

জানা গেছে, আগেরবারের মতো এবারও যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। শাকিব খানের পরামর্শেই এই সিদ্ধান্ত নিয়েছেন বুবলী—এমন তথ্যও উঠে এসেছে।

এর আগে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রেই প্রথম সন্তানের জন্ম দেন বুবলী। সেই পুত্রসন্তানের নাম শেহজাদ খান বীর। পরে সন্তানের বাবা হিসেবে প্রকাশ্যে আসেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সে সময়ও দীর্ঘদিন বিষয়টি আড়ালে রেখে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন বুবলী।

গত বছরের শেষ দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটান বুবলী। তখন থেকেই দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। অনেকেই ধারণা করেন, তারা আবারও কাছাকাছি আসছেন।

এদিকে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার কারণে প্রভাব পড়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিংয়ে। চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে প্রথম লটে চার দিনের শুটিং শেষ হলেও দ্বিতীয় লটের জন্য এখনো শিডিউল দেননি নায়িকা। ঝুঁকি এড়াতেই আপাতত শুটিং থেকে বিরত আছেন তিনি।

সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে বুবলীর পোশাক ও হাঁটাচলার ভঙ্গিতে বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠে ক্যামেরায়। এতে নতুন করে গুঞ্জন জোরালো হলেও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। যোগাযোগের চেষ্টা করা হলেও বুবলী কিংবা শাকিব খান—দুজনের পক্ষ থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে আরেকটি সূত্র জানায়, আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি আউটলেট উদ্বোধনে উপস্থিত থাকার কথা রয়েছে বুবলীর। সেখানে তিনি মা হতে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

বর্তমানে বুবলীর অভিনীত সিনেমা ‘পিনিক’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সর্বশেষ তাকে দেখা গেছে ‘জংলি’ সিনেমায়। এরই মধ্যে দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবরে আবারও আলোচনায় এলেন এই নায়িকা—যেমনটা আগেরবারও হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com