1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল পথচারীর! নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনে সমন্বিত উদ্যোগের আহ্বান নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না: জামায়াত আমির

  • আপডেট টাইম :: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট : জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘ক্ষমতায় গেলে আইন সকলের জন্য সমান হবে। বিচার টাকার কাছে বিক্রি হবে না। সবাই ন্যায় বিচার পাবে। বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না।’ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের স্থানীয় নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘যারা সন্ত্রাসীদের বিপক্ষে দাঁড়াবে তারাই ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিবে।’ তিনি বলেন, ‘নির্বাচিত হয়ে কেউ চরিত্র হননের রাজনীতি করবে সেই বাংলাদেশ চাই না। আমরা নির্বাচিত হলে জনপ্রতিনিধি এবং তার পরিবারের আয়-ব্যয়ের হিসেব দিতে বাধ্য থাকবে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে জামায়াত দায়িত্ব হিসেবে নিয়েছে। রাজনীতি যাদের পেশা, তারা দুর্নীতি ও চাঁদাবাজি করে। ক্ষমতায় গেলে চাঁদাবাজদের হাত বন্ধ করে দেওয়া হবে। ব্যবসায়ীদের চিন্তা নিয়ে ঘুমাতে যেতে হবে না।’

শফিকুর রহমান বলেন, ‘চা বাগানের শিল্পকে আধুনিক করা হবে। চা শ্রমিকের সন্তানেরাও উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। কেউ শিক্ষার বাইরে থাকবে না।’

তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে গ্রামকে কৃষি ভিত্তিক শিল্প হিসেবে গড়ে তোলা হবে।’

জামায়াত আমির বলেন, ‘অসৎ নেতৃত্বের কারণে এ দেশের মানুষের ভাগ্য বদলায়নি। বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। সব ধরণের বিভক্তি আমরা ঘৃণা করি।’

‘হ্যা’ ভোট বিজয়ী হলে পুরনো বস্তাপচা রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেন তিনি।

হবিগঞ্জ ছাড়াও সিলেট বিভাগের আরও কয়েকটি জায়গায় নির্বাচনী জনসভা করবেন জমায়াতের আমির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com