1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী ১১৭ মোবাইল ফোন উদ্ধার, মালিকানা শনাক্তে ডিএমপির আহ্বান সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেবীরূপে রুমিন ফারহানা, দিলেন সমালোচনার কড়া জবাব মিরপুরে চাঁদাবাজি ও গ্যাং নিয়ন্ত্রণ, ফোর স্টার গ্রুপের ৩ ভাই গ্রেফতার বগুড়ার অবকাঠামো ও যোগাযোগ খাতে হাজার কোটি টাকার পরিকল্পনা সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: পুলিশ সুপার শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে মিলল অজ্ঞাত নারীর মরদেহ অটোচালকের বাড়িতে চুরি, ১৯ বছরের যুবক গ্রেপ্তার

দেবীরূপে রুমিন ফারহানা, দিলেন সমালোচনার কড়া জবাব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: পূজামণ্ডপে গিয়ে দেবী দুর্গার প্রতিমার প্রতি ভক্তি প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ নিয়ে বিতর্কের মধ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ধর্ম ও সামাজিক অনাচার নিয়ে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে বিভিন্ন অপরাধ ও অনিয়মের উদাহরণ তুলে ধরে রুমিন ফারহানা লেখেন, ‘বলাৎকারে ধর্ম যায় না’, ‘ঘুষ খেলে ধর্ম যায় না’, ‘শিশু ধর্ষণ বা নির্যাতনে ধর্ম যায় না’, ‘মানুষ খুনে ধর্ম যায় না’ এবং ‘নারীর ওপর সহিংসতায় ধর্ম যায় না’। এভাবে মোট ২২টি বিষয় উল্লেখ করে তিনি ধর্মকে অন্যায় ও অনৈতিক কাজের ঢাল হিসেবে ব্যবহারের সমালোচনা করেন।

পোস্টের শেষে তিনি লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’

একই পোস্টে তাকে নিয়ে তৈরি একটি ছবি শেয়ার করে দুর্গাপ্রতিমার হাতের সংখ্যা নিয়েও মন্তব্য করেন রুমিন। তিনি লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’

এর আগে মঙ্গলবার আশুগঞ্জের লালপুরের সূর্যকান্দি দাসপাড়ার একটি পূজামণ্ডপে গিয়ে দেবী দুর্গার প্রতিমার প্রতি ভক্তি প্রদর্শন করেন রুমিন ফারহানা। পরে সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com