1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ভুয়া ‘ডা. পদবি’ ব্যবহারের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ

  • আপডেট টাইম :: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

ফেনী : ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে।

নির্বাচনী হলফনামায় উল্লেখ না থাকলেও প্রচারণায় ‘ডাক্তার’ পদবি ব্যবহার করায় সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটির বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা এই নোটিশ প্রদান করেন।

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই শোকজ করা হলেও শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জানাজানি হয়।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, ফখরুদ্দিন মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত তার পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছেন। অথচ তার দাখিলকৃত নির্বাচনী হলফনামায় এ ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতা বা পদবির উল্লেখ নেই। এই অসংগতি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে আরও জানানো হয়, এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৭(৩)(খ) অনুচ্ছেদ অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে প্রার্থীর লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টা ৩০ মিনিটে ফেনীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে (যুগ্ম জেলা জজ আদালত) সশরীরে উপস্থিত হয়ে এই কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াত নেতা ফখরুদ্দিন আহম্মদ মানিকের মুঠোফোনে কল করা হলে তার মিডিয়া প্রতিনিধি পরিচয় দিয়ে আনোয়ার হোসেন ফোনটি রিসিভ করেন। তিনি জানান, শোকজের বিষয়টি সম্পর্কে তাদের এখনো কিছু জানা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com