
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের সিজার মূল্য ৭৫ হাজার টাকা।
আটককৃতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে সুলতান মাহমুদ (৩৮) ও একই গ্রামের কালো গাজীর ছেলে মিস্টার আলী (৩৬)।
শনিবার (২৪ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা ঝিনাইগাতী উপজেলার জামতলা কলনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোন সংবাদের ভিত্তিতে বিজিবর হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা জামতলা কলনি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় আটক দুজনসহ পলাতক আরও তিনজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।