1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

বেশি লাভের প্রলোভনে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

শেরপুর : ব্যবসার নামে অধিক লাভের প্রলোভন দেখিয়ে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর এ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর পাওনা টাকা ফেরত চেয়ে থানায় ভিড় করেছেন ভুক্তভোগীরা। এ পর্যন্ত ১১ জন লিখিত অভিযোগ দিয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড় মহল্লায় রমজান আলীর শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, অধিক লাভের প্রলোভন দেখিয়ে রমজান আলী শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন, শেরপুর পৌরসভা ও ভাতশালা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার কৃষক, ধান ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। টাকা নেওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে শনিবার রাতে শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

রমজান আলীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে টাকা ফেরত পাওয়ার আশায় ভুক্তভোগীরা থানায় আসতে শুরু করেন। এ পর্যন্ত ১১ জন লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। তবে তাঁদের আশঙ্কা, পাওনা টাকা ফেরত না পেলে অনেকেই আর্থিকভাবে সর্বস্বান্ত হয়ে পড়বেন।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম জানান, রমজান আলীকে আটকের পর থেকেই সাধারণ মানুষ থানায় এসে টাকা পাওনা থাকার অভিযোগ করছেন। এখন পর্যন্ত এ ঘটনায় ১১টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com