1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২০২২ ফুটের পতাকা নিয়ে পাবনায় আর্জেন্টিনা সমর্থকদের মিছিল যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস স্টেশনে ফায়ার সার্ভিস কর্মকর্তার নাচানাচির ভিডিও ভাইরাল শ্রীবরদীতে মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন শ্রীবরদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন

ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম :: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে দুইটার দিকে রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা–বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয়, সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব।’

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী নির্বাচন সুষ্ঠু হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। এখানে আজকের মতবিনিময় সভায় সেই আলোচনা হয়েছে। একটা ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন হবে।’

এ সময় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com