1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

  • আপডেট টাইম :: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন নিয়ে সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ আশ্বাস দেওয়া হয়।

এর আগে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনের ওপর বিধি-নিষেধ আরোপের সিদ্ধান্ত জানায় ইসি। এ সংক্রান্ত একটি চিঠি ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সইয়ে সারাদেশের রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির মধ্যে শুধুমাত্র ‘নির্বাচন সুরক্ষা-২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। এ ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

তবে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com