1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ইফাত মিয়া (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের নামা হাতিপাগাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইফাত মিয়া ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ইফাত বাড়ির সামনের পুকুরপাড়ে গেলে হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বারোমারি আওয়ার লেডি এন্ড লুদস ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইফাতকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com