1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ‘পুশইন’ বা জোরপূর্বক ঠেলে দেওয়ার অভিযোগের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১–দলীয় জোট। শুক্রবার (১২ মে) বিকেলে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নালিতাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী শাহদাত হোসেন, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন, জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ডা. হাসানুজ্জামান, নকলা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মুফতি তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিন ও সেক্রেটারি আব্দুল মোমেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সীমান্তে ভারতীয় বাহিনীর কথিত ‘পুশইন’ কার্যক্রম আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ ও বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com