1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

দেশে গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে: তারেক রহমান

  • আপডেট টাইম :: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে নতুন গ্যাস খনি আবিষ্কার করে সেখান থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে ঘরে ঘরে সরবরাহ নিশ্চিত করা হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগের সরকার বিদেশ থেকে গ্যাস আমদানি করলেও দেশের ভেতরে নতুন গ্যাস খনি আবিষ্কারে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বিএনপি ক্ষমতায় এলে দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করা হবে।

তিনি বলেন, গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার ও মানবিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তবে এখন দেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে এবং তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। ‘বাংলাদেশের মানুষ আজ আবার ভোটের অধিকার প্রয়োগ করতে চলেছে,’ বলেন তিনি।

বিএনপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, গত ১৬ বছর যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সহযোগীরা এখনো ভেতরে ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত। সংবাদপত্রে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে তিনি বলেন, নকল সিল বানাতে গিয়ে তাদের লোকজন ধরা পড়েছে।

ঢাকা-৫ আসনের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সতর্ক ও সজাগ থাকতে হবে। কেউ যেন ভোটকেন্দ্রে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে। ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে অবস্থান নেবেন। শুধু ভোট দিয়েই চলে আসবেন না, ভোটের ফল নিশ্চিত করে তবেই ফিরবেন।’

দুর্নীতির প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে ব্যাপক দুর্নীতির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে।

তিনি বলেন, ২০০১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার সময় বাংলাদেশ দুর্নীতিতে চিহ্নিত ছিল। কিন্তু ২০০৬ সালে ক্ষমতা হস্তান্তরের সময় কঠোর পরিশ্রম ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত অবস্থানে নিয়ে আসা সম্ভব হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com