1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

ভোট দিতে ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীসহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। ভোট দেয়ার তাগিদে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য পবিত্র ঈদের আমেজকে মনে করিয়ে দিচ্ছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগেভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের সেই চিরচেনা দৃশ্য। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল থেকে ভিড় আরও বাড়বে। বাসের আগাম টিকিটও প্রায় শেষ।

এদিকে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি দেখা গেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটারই দুই-তিন দিনের ছুটি নিয়ে সন্তানদের নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন।

অনেকে বলছেন, কয়েক বছর পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পাওয়ায় তারা এই বাড়তি কষ্টটুকু মেনে নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com