
রানা, শ্রীবরদী : শেরপুর শ্রীবরদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষ সোমেশ্বরিতে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিব উল আহসান, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক মজিবুর রহমান প্রমুখ।
এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, শাহ জামাল আশিক, বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, শ্রীবরদী পৌর বিএনপি’র সদস্য সচিব এস এম সোহান, শ্রীবরদী কাঁচা বাজার বহুমুখী সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিনাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শম্ভু সাহা সহ উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বিভিন্ন উপ কমিটি গঠন ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও যথাযথভাবে পালনের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়।