1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো

শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

শেরপুর : শেরপুর সদর থানায় দায়ের করা ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলার পলাতক আসামি হাসেম মিয়া (৫০) কে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসেম মিয়া শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুরঘাট এলাকার বাসিন্দা। তিনি শহরের মীরগঞ্জ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শেরপুর সদর থানার ওসি রিপন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১১ বছর বয়সী শিশুটি অভিযুক্তের মামাতো ভাইয়ের মেয়ে। গত ১৪ সেপ্টেম্বর বিকেলে শিশুটির বাবা আসামি হাসেম এর আমন্ত্রণে তার ভাড়া বাসায় বেড়াতে যান। পরে আসামি ও তার স্ত্রীর অনুরোধে শিশুটিকে সেখানে রেখে বাড়ি ফিরেন।

অভিযোগ অনুযায়ী, ওই দিন রাত ৮টার দিকে আসামির স্ত্রী বাজারে গেলে বাসায় একা থাকার সুযোগে হাসেম মিয়া শিশুটিকে ধর্ষণ করে। পরদিন সকাল ১০টার দিকেও হাসেম একই ঘটনা ঘটায়।
পরে শিশুটি বিষয়টি তার পরিবারের কাছে বলে দিলে এ ঘটনায় শিশুটির বাবা মহসীন আলী বাদী হয়ে শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনাল শেরপুরে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে গত ১৮ অক্টোবর শেরপুর সদর থানায় মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি এজাহারভুক্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com