1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবক আহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

খুলনা : খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় আবারও চঞ্চল্যকর গুলির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ বাজার সংলগ্ন রহমানিয়া প্রথম গলিতে দুর্বৃত্তদের গুলিতে আইনুল (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে আইনুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানায়, আইনুলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটতে পারে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। গুলির ঘটনায় কারা জড়িত এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com