1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তেলবাহী ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, রাজশাহী-রহনপুর রুটে রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা আমনুরা জংশনগামী একটি তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর প্রায় ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে রাজশাহী থেকে রহনপুর রুটে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস (১৬ ডাউন), লোকাল পূর্ণভবা এবং রহনপুর কমিউটার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রেলওয়ের উদ্ধারকারী দল সকাল ১০টা থেকে উদ্ধারকাজ শুরু করেছে। দুপুর ৩টা মধ্যে উদ্বারকাজ শেষ হলে রেল চলাচল আবারো স্বাভাবিক হবে। তবে রহনপুর থেকে রাজশাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও, চাঁপাইনবাবগঞ্জ-থেকে রাজশাহী এবং সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত করে দেখা হবে। তবে ভোরে ঘটা এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com