1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বগুড়ায় তারাবির পর কিশোরকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে মিলন রহমান (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন বুড়ইল গ্রামের দিলবরের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের শামিমের সঙ্গে মিলনের প্রতিবেশী নবীর শেখ নামে এক যুবকের তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে ঘটনাস্থলের কাছে দাঁড়িয়ে ছিলেন।

অভিযোগ রয়েছে, পরে শামিম ৫ থেকে ৭টি মোটরসাইকেলে করে ১০ থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে সেখানে আসেন। তারা মিলনের ওপর অতর্কিত হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com