1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী উপজেলার টাঙ্গারপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০১ পিচ মরন নেশা ইয়াবা ট্যাবলেট সহ আমজাদ হোসেন (৩২) নামের এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

৪ই মার্চ বুধবার দুপুরে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী সদর ইউনিয়নের টাঙ্গার পাড়া গ্রামের জৈনক আমজাদ হোসেনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে আমজাদ কে আটক করে পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুসারে বসত বাড়ি থেকে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘদিন থেকে স্থানীয় ধামাহাটা বাজারে মনোহারী ও বাস টিকিট কাউন্টার ব্যবসার অন্তরালে সে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় ডিএনসি শেরপুরের উপ পরিদর্শক (এসআই ) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ধৃত আমজাদ হোসেনের বিরুদ্ধে মাদক আইনে বুধবার বিকেলে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। ডিএনসি শেরপুর জেলা কার্যালয়ের উপ পরিদর্শক মুস্তাফিজুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আমজাদ কে থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com