1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো পদ্মার ৩৫ কেজির কাতল মাছ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

৩৬৫ দিন অপরাজিত লিভারপুল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : জানুয়ারি ৩, ২০১৯। ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছিল লিভারপুল। এরপর কেটে গেছে ঠিক এক বছর, প্রিমিয়ার লিগে লিভারপুল আর হারেনি। শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে ৩৬৫ দিন অপরাজিত থাকার কীর্তি গড়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে লিভারপুলের জয়ে একটি করে গোল করেন দুই ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও সাদিও মানে। এই জয়ে তিন দশকের খরা কাটিয়ে লিগ শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ‘অল রেড’ খ্যাত দলটি।

ঘরের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই লিভারপুলকে লিড এনে দেন সালাহ। অ্যান্ডি রবার্টসনের বাড়ানো বল জালে পাঠান মিশরীয় ফরোয়ার্ড। চলতি মৌসুমে লিগে এটি তার দশম গোল।

বিরতির পর ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মানে। পাল্টা আক্রমণে সালাহর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি বক্সে ঢুকে পড়েন তিনি। তার প্রথম শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি সেনেগালের ফরোয়ার্ড।

এই জয়ে ১৩ পয়েন্টের ব্যবধানটা ধরে রাখল শীর্ষে থাকা লিভারপুল। ২০ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে লিভারপুলের ৫৮ পয়েন্ট। ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ বেশি খেলা লেস্টার সিটি। তিনে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৪।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com