1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার থেকে তিন ডাকাতকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

শনিবার (৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। এর আগে শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নোয়াখালীর চাটখিলের পাঁচঘরিয়া গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৮), লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব চর মনসা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আরিফ (৩৬) ও পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের নুর হোসেনের ছেলে মো. ফাহিম (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, চন্দ্রগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মান্দারী বাজার ব্রিজের পাশে মাছ বাজারের সামনে পাকা রাস্তায় সিএনজি থেকে তিন ডাকাতকে আটক করে। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com