1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শ্রীবরদীতে জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ৮ মার্চ, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপজেলা পর্যায়ের বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়েছে। ৫ ই মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আলম তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর। বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী- শিক্ষক- প্রতিষ্ঠানের মাঝে সার্টিফিকেট ও ক্রেষ্ট বিতরণ করা হয়।

উল্লেখ্য এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (স্কুল)- শিখা রানী দে,সিনিয়র শিক্ষক,শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশন। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি)- মোঃ খালেদ রেজা, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশন, শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষক মিরা খাতুন, সহকারী শিক্ষক, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ রোভার শিক্ষক: জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, হালিমা আহসান ইন্সটিটিউট। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ): জনাব মোঃ বজলুর রশিদ, অধ্যক্ষ, কাকিলাকুড়া মালেকুননিসা হযরত আলী কলেজ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান( কারিগরি): জনাব কে এম ফারুক, অধ্যক্ষ, হালিমা আহসান ইন্সটিটিউট। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (স্কুল)ঃ শ্রীবরদী আকবরিয়াপাবলিক পাইলট ইনস্টিটিউশন। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি): হালিমা আহসান ইন্সটিটিউট,হাসধরা,শ্রীবরদী মনোনীত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com