1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মার্চ, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কণ্যার অধিকার’ স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রোববার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সহযোগিতা করেন- সচেতন নাগরিক কমিটি সনাক (টিআইবি), কারিতাস, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা, ব্র্যাক, পারি ডেভলপমেন্ট ট্রাস্ট, এসডিএফ, আরডিএস, ইসলামীক রিলিফ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান।

উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান এমএ রায়হান ও ইয়েস সদস্য নুসরাত জাহান নাদিয়ার সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন- সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি আব্দুল ফাত্তাহ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন এনজিওর সদস্য, জয়িতা নারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com