1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে আগুন, পুড়েছে ৩টি এসি

  • আপডেট টাইম :: বুধবার, ১১ মার্চ, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:  শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষ ‘মেঘমালা’তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সভাকক্ষের ভেতরে থাকা তিনটি এসি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষ মেঘমালা থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান আশপাশের লোকজন ও উপস্থিত ব্যক্তিরা। পরে তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

একপর্যায়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডে সভাকক্ষের ভেতরে থাকা তিনটি এসি পুড়ে গেছে এবং কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com