1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ১ দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি : রিজভী বন্ধ হওয়া সব কারখানা দ্রুত চালু করা হবে: প্রধানমন্ত্রী বদলে গেছে অভিনেতা সিদ্দিকের জীবন নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে: আইনমন্ত্রী এবার প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করবে ভারত, তালিকায় নেই বাংলাদেশ জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রচার, শিবির বললো সুযোগ নেই কিশোরগঞ্জে নদ-নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ৬ হাজার হেক্টর জমির ধান জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মে, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকাল সোয়া ৪টায় তিনি সেখানে পৌঁছান। এর আগে বিকাল ৩টায় সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এতে বক্তব্য রাখেন শীর্ষ নেতারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে রয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

পূর্বনির্ধারিত সময় দুপুর আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ প্রভৃতি জেলার শিল্প-কলকারখানার শ্রমিকরা এই সমাবেশে আসতে শুরু করেন। ব্যানার-ফেস্টুন নিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় নানা স্লোগান দেন তারা। নেতাকর্মীদের বিস্তৃতি নয়াপল্টনে ছাড়িয়ে কাকরাইল, নাইটিঙ্গেল ও ফকিরেরপুল মোড় পযর্ন্ত ছড়িয়ে পড়ে।

নেতাকর্মীদের অবস্থান ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com