1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শ্রীবরদীতে প্রান্তিক কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

শ্রীবরদী প্রতিনিধি: সঠিক কৃষি উপকরণ নিশ্চিত করে ফসলের সর্বোচ্চ ফলন ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে শ্রীবরদীতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৩ই মার্চ শুক্রবার দুপুরে শ্রীবরদী পৌর সদরের তাতিহাটি নয়াপাড়া মমতাজ উদ্দিন স্কুল মাঠে নাবা গ্রুপ কেয়ারের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় পরিবেশক মাহফুজ মিয়ার কৃষকের দোকানের আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো আনিসুজ্জামান খোকন।

এতে কৃষকদের মাঝে নাবা গ্রুপ কতৃক উৎপাদিত কৃষি উপকরণ, ফসলের সর্বোচ্চ ফলন বৃদ্ধি, ও ব্যবহার নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন নাবা গ্রুপ কেয়ারের শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মার্কেটিং অফিসার মি কার্তিক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক তারেক মো আব্দুল্লাহ রানা, সিদ্দিকিয়া মটরসের স্বত্বাধিকারী নুরে আলম সিদ্দিকী, স্থানীয় শিক্ষনুরাগি নাইম ইসলাম, এতে বক্তব্য রাখেন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন, কৃষকের দোকানের স্বত্বাধিকারি ও নাবা গ্রুপ কেয়ারের একমাত্র পরিবেশক মাহফুজ মিয়া,
মানবাধিকার কর্মী ও সফল কলা চাষী সজীব হাসান প্রমুখ।

অনুষ্ঠানে লটারির মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ১০ জন কৃষকের মাঝে নাবা গ্রুপ কেয়ারের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, প্রান্তিক পর্যায়ের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প গোষ্টি নাবিল গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান নাবা গ্রুপ কেয়ার উন্নত মানের বীজ, বালাইনাশক, সার উৎপাদন ও বাজারজাত করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com