1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

নালিতাবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন। গত শুক্রবার রাতে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় প্রকৌশলী ফাহিম চৌধুরী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এছাড়া প্রথমবার সংসদের যাওয়ার অনুভূতি জানান তিনি।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের উপদেষ্টা এম.এ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি আব্দুল মান্নান সোহেল এবং সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com