1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

নকলায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে শেরপুরের নকলায় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) নকলা মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে বক্তারা পবিত্র রমজান মাসের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরেন পাশাপাশি মানবকল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের সামাজিক ও মানবকল্যাণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া- মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী। মাহফিলে উপস্থিত সকলেই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।

আয়োজকরা জানান, মানবকল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে কাজ করে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com