1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নকলায় টিফিনের টাকা বাচিয়ে অসহায়দের পাশে ক্ষুদে শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় টিফিনের টাকা বাচিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে ক্ষুদে শিক্ষার্থীরা। সোমবার (১৬ মার্চ) উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফরহাদ ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা টিফিনের বাঁচানো টাকা দিয়ে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।

জানা যায়, ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আগে থেকেই নিজেদের টিফিনের টাকা থেকে সামান্য করে সঞ্চয় করতে শুরু করে। সেই সঞ্চিত অর্থ দিয়ে রমজান শেষে কয়েকটি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ নেয় তারা। সোমবার সকালে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, নুডুলস, চিনি, ডাল, আলু, পেঁয়াজ এবং সাবান পৌঁছে দেয় তারা।

শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হাসান মিয়া বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ছোটবেলা থেকেই তাদের মধ্যে মানুষের প্রতি সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠা সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত। তাদের এই মহৎ কাজে আমিও সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাদের সকল ভালো কাজে পাশে থাকবো।

বিদ্যালয়ের পরিচালকগণ বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই শিক্ষার্থীরা মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

মোমতাহিনা সোহা, আসিফ, সায়রা, নুবা, ইলমা, খাদিজা, আলভী, সিনথিয়া, সিনহা, সাইম, সাঈদ, খাদিজা সহ আরও কয়েকজন জানায়, সমাজে অনেক মানুষ রয়েছে যারা নানা কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাদের সামান্য উদ্যোগের মাধ্যমে যদি কারও মুখে হাসি ফোটে, সেটিই তাদের কাছে সবচেয়ে বড় আনন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com