1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

বঙ্গোপসাগরে জালে ধরা পড়ল ২০ মণ ওজনের বিরল মাছ, ৫ লাখ টাকায় বিক্রি

  • আপডেট টাইম :: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে বঙ্গোপসাগর উপকূলে ধরা পড়েছে ২০ মণ ওজনের একটি বিরল ‘খটক মাছ’। যা স্থানীয়ভাবে ‘করাতি হাঙর’ নামে পরিচিত। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি আনা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।
‎
‎জেলেরা জানান, সমুদ্রে মাছ ধরার সময় এই বড় মাছটি ধরা পড়ে। শেষে একটি ট্রলার ভোরে বন্দরে ভিড়লে জাল থেকে বিশাল আকৃতির মাছটি তোলা হয়। দূর থেকে অনেকেই মাছটিকে অচেনা কিছু মনে করলেও পরে কাছে গিয়ে করাতের মতো লম্বা মুখ দেখে এটি খটক মাছ বলে নিশ্চিত হন। ‎ডাঙায় তোলার পর মাছটির আকার দেখে বন্দরে ভিড় জমে যায়। স্থানীয়দের অনেকে জানান, এত বড় খটক মাছ তারা আগে দেখেননি। শিশুদের মধ্যে যেমন কৌতূহল ছিল, তেমনি বড়দের মধ্যেও বিস্ময় লক্ষ্য করা গেছে।
‎
‎জেলেরা জানান, গভীর সমুদ্রে এমন মাছ ধরা সহজ নয়। দীর্ঘ সময় জাল ফেলেও অনেক সময় খালি হাতে ফিরতে হয়। তবে হঠাৎ করে এ ধরনের বড় মাছ ধরা পড়লে পুরো অভিযানের খরচ উঠে আসে, লাভ হয় ভালো এবং জেলেদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
‎
‎প্রথমে আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে তোলা হলে স্থানীয় আড়তদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় এটি কিনে নেন। পরে বেশি দামে বিক্রির আশায় মাছটি পিরোজপুরের মঠবাড়িয়ায় নিয়ে যান। সেখানে মঠবাড়িয়ার বাজারে মোস্তফা কামাল ও হোসেন শরিফ মাছটি ৫ লাখ টাকায় কিনে নেন। পরে মাছটি কেটে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি করা হয়।
‎
‎জেলে সাগর হাওলাদার বলেন, গভীর সমুদ্রে অনেক কষ্ট করে মাছ ধরি। সব সময় এমন বড় মাছ পাওয়া যায় না। তবে এই মাছটা ধরা পড়ায় আমাদের অনেকটা লাভ হয়েছে।
‎
‎আমুয়া বন্দরের আব্দুল হাই সরদার বলেন, এত বড় খটক মাছ খুব একটা পাওয়া যায় না। তাই ঝুঁকি নিয়েই কিনেছি। ভালো দামে বিক্রি করতে পেরেছি। মাছটির চাহিদা থাকায় কিনেছিলাম। পরে শুনেছি কেটে খুচরা বিক্রি করায় ভালো সাড়া পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com