1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ

হাম উপসর্গে ১৯ দিনে ৯৪ জনের মৃত্যু, সংক্রমণ ছড়িয়েছে ৫৬ জেলায়

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : হাম নিয়ে উদ্বেগ ও আতঙ্ক ক্রমেই বাড়ছে। দেশে একদিনে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৯ দিনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে।

প্রথমে জ্বর ও ঠাণ্ডা, এরপর শরীরে লালচে ফুসকুড়ি, প্রাথমিকভাবে অনেকেই এটিকে সাধারণ অসুখ মনে করছেন। তবে কয়েকদিনের মধ্যেই সংক্রমণ বেড়ে যাওয়ায় রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন।

দেশের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের অভিজ্ঞতা প্রায় একই ধরনের। এক কথায়, অনেক ক্ষেত্রেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছে। এর মধ্যে ময়মনসিংহ, কুষ্টিয়া, বরগুনা, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায় গত ১৯ দিনে মৃত্যু হয়েছে ৯৪ জনের, এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। একজন অভিভাবক বলেন, এটি আমাদের জন্য খুবই উদ্বেগজনক বিষয়। যেসব পরিবারে শিশু রয়েছে, তারা তাদের সন্তানদের নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে দেশের কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ৩০ মার্চ পর্যন্ত দেশে ২ হাজার ১৯০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৭৬ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। সংক্রমণ ছড়িয়েছে ৫৬টি জেলায়।

চিকিৎসকরা বলছেন, উপসর্গ দেখা দেয়ার পরপরই সতর্ক না হওয়া এবং পরীক্ষায় বিলম্বের কারণে সংক্রমণ বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ৫ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com