1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে ট্রাংকে বন্দী লাশ: ৪৮ ঘন্টায় রহস্য উদঘাটন, স্বামী-স্ত্রী গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী: গত ১ এপ্রিল শেরপুরের শ্রীবরদী পৌরসভার ৩নং ওয়ার্ডের তাঁতিহাটি পশ্চিম নয়াপাড়া এলাকায় তিন রাস্তার মোড়ে একটি প্লেইনশীটের ট্রাংকের ভেতরে তালাবদ্ধ অবস্থায় তোশকে মোড়ানো, হাত-পা বাঁধা এক অজ্ঞাতনামা মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পিবিআই জামালপুর জেলা তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃতদেহের পরিচয় সনাক্ত করে। নিহত মহিলার নাম মোছাঃ ডলি আক্তার, পিতা মোঃ আলাল মিয়া, থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোনা। ভিকটিমের পরিবারকে সংআাদ দেওয়া হলে ভিকটিমের ভাই মোঃ শফিকুল ইসলাম শ্রীবরদী থানায় এসে লাশ শনাক্ত করে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শ্রীবরদী থানার মামলা নং-০১, তারিখ-০২/০৪/২০২৬ খ্রীঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। পিবিআই এর সিডিউলভুক্ত মামলা হওয়ায় পিবিআই জামালপুর জেলা মামলাটির তদন্তভার স্ব-উদ্যোগে গ্রহণ করে এবং বর্তমানে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম তদন্ত করছেন।

পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা গত ০৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ তথ্য প্রযুক্তির সহায়তায় লাশ বহনকারী অজ্ঞাতনামা নীল রং এর পিকআপ গাড়িটি সনাক্ত করে এবং শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন ভেলুয়া ইউনিয়ন এলাকা থেকে পিকআপ (ঢাকা মেট্রো ন ১২-২৮০৮) উদ্ধারসহ পিকআপ ড্রাইভার মোঃ আশরাফ আলীকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ নিয়ামুর নাহিদ (২৬) ও সহযোগী আসামী তার স্ত্রী মোছাঃ রিক্তা মনি (২৬) দ্বয়কে শেরপুর সদর থানাধীন ভাতশালা পল্লীবিদ্যুৎ অফিসের সম্মুখে গত ০৪/০৪/২০২৬ খ্রিঃ, রাত অনুমান ০৩.৪৫ ঘটিকার সময় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশী করে গ্রেফতার করা হয়। আসামীদ্বয় বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com