1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বরগুনায় ব্যবসায়ীর গুদামে জব্দ ৩৮ হাজার লিটার ডিজেল

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বরগুনা : বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র এলাকায় পরিচালিত এ অভিযানে ‘মেসার্স গাজী স্টোর’ থেকে বিপুল পরিমাণ এই জ্বালানি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ এনাম।

পুলিশ জানায়, জব্দ হওয়া ডিজেল পাথরঘাটার মাছধরা ট্রলারগুলোতে দেওয়ার কথা। তবে জেলেদের অভিযোগ, মেসার্স গাজী স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ গাজী অতিরিক্ত মুনাফার আশায় একটি সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে তেল মজুত করে রেখেছিলেন। এতে জ্বালানি সংকটে পড়ে অনেক জেলে সাগরে মাছ ধরতে যেতে পারেননি।

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল উদ্ধার হওয়া ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে ট্রলার মালিকদের কাছে বিক্রির নির্দেশ দেন। পাশাপাশি অবৈধভাবে জ্বালানি মজুত রাখার দায়ে মেসার্স গাজী স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউপি সদস্যের বাড়িতে জব্দ হাজার কেজি সরকারি চাল, ভাইয়ের খামারে ডিজেলইউপি সদস্যের বাড়িতে জব্দ হাজার কেজি সরকারি চাল, ভাইয়ের খামারে ডিজেল
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জ্বালানির অভাবে দীর্ঘদিন ধরে পাথরঘাটার জেলেরা সাগরে মাছ শিকারে যেতে পারেননি। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ফিশিং ট্রলারের তালিকা অনুসারে রাতেই এসব ডিজেল বিক্রি করা হবে। এবং রাতেই জেলেরা মাছ ধরার জন্য সাগরে রওনা দিবে।

ইউএনও তাপস পাল বলেন, জ্বালানি নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com