1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ব্রিজের গোড়ায় ‘মরণফাঁদ’, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ ৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ কেন বৃহস্পতিবারই বাজেট পেশ করা হয়? বিশ্বকাপ জিতেছিলেন যে মাঠে, সেখানেই পেলে-ম্যারাডোনাকে রাজকীয় শ্রদ্ধা বান্দরবান হাসপাতালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন

আম-জাম ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ‘কৃষক কার্ড’ উদ্বোধনের পর কৃষকদের ফলের গাছ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রথম ধাপে এই কার্ড বিতরণের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি কৃষকদের বলেন, ‘আম ও জাম ফল ধরলে আমাকে পাঠাবেন।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আপনারা ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন, সেই আস্থার মর্যাদা রাখতে চায় সরকার।’

প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।

এদিকে, কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, শুরুতে দেশের ১১টি কৃষি ব্লকে কর্মসূচির প্রাক-পাইলটিং পর্যায় বাস্তবায়ন করা হবে, যাতে ‘কৃষক কার্ড’ পাবেন ২০ হাজার ৬৭১ ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। এই কার্ডের মাধ্যমে বছরে দুই হাজার ৫০০ টাকা নগদ সুবিধা পাবেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com