1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 ঝিনাইগাতী, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের এ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী অন্তু বল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন স্তরে শিক্ষাবৃত্তি বিতরণের পাশাপাশি ২০ জনকে বাইসাইকেল এবং ১৩ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে নগদ শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় মোট ৯ লাখ ৬০ হাজার ২২১ টাকার সহায়তা বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com