1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : সম্প্রতি ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে একটি জাতীয় দৈনিক এবং বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৯ এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি তদন্তের জন্য সংসদের স্পিকার পাঁচ সদস্যদের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছেন।

হুইপ এ বি এম আশরাফ উদ্দিনকে (নিজান) আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত।

কমিটিকে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সম্প্রতি সংসদ সচিবালয়ের বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম ও আনুষঙ্গিক কেনাকাটায় অস্বাভাবিক খরচ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছিল, বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে ক্যামেরা ও ব্যাগ কেনা হয়েছে। এ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com