1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের দুই মাস পর আকাশসীমা উন্মুক্ত করলো কুয়েত কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা ছাত্রদলে গুপ্ত ছাত্রলীগ ঢুকে ডুগডুগি বাজাচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ রানা প্লাজা ধস: ১৩ বছরেও শেষ হয়নি বিচার শাহবাগ থানায় ঢুকে ডাকসু সদস্যদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী শান্ত-ফিজে কিউই বধ, সিরিজ জিতল বাংলাদেশ তেলের দামে কারসাজি, টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা বনানীতে পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে বাসের ধাক্কা, নিহত ২ সম্মিলিত প্রচেষ্টায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

রানা প্লাজা ধস: ১৩ বছরেও শেষ হয়নি বিচার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : রানা প্লাজা ধস বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা। এটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেও গার্মেন্টস শিল্পে এত মারাত্মক দুর্ঘটনা আর হয়নি। এ ঘটনায় প্রাণ যায় ১ হাজার ১৩৫ শ্রমিকের, যাদের অধিকাংশই নারী ও তরুণ।

১৩ বছর আগের এ দুর্ঘটনার বিচারে অবহেলায় হত্যার অভিযোগের প্রমাণ মেলে। ২০১৫ সালে সিআইডি ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। বিচার শুরু হয় ২০১৬ সালে। এরপর একের পর এক আসামি হাইকোর্টে যাওয়ায় মামলাটির বিচার থমকে থাকে ২০২২ পর্যন্ত।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফয়সাল মাহমুদ বলেন, দিনের পর দিন অনেক সময় চলে গেছে, কিন্তু রাষ্ট্র পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে মামলটি দ্রুত নিষ্পন্ন করতে তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি।

রানা প্লাজা ধসের ঘটনায় সাক্ষী করা হয় ৫৯৪ জনকে। এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ১৪৫ জন। এ বছরও এ মামলা শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপিল বিভাগ ২০২৪ সালের জানুয়ারিতে ৬ মাসের মধ্যে মামলা শেষ করতে বললেও তাতেও কান দেননি সাক্ষী, পুলিশ, বিচারক কেউই।

ফয়সাল মাহমুদ বলেন, অনেকেই আছেন, যারা বিভিন্ন মাধ্যমে ক্ষতিপূরণ পেয়েছেন। এবং সে কারণে তারা মামলার বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে। তাদের উদ্বুদ্ধ করে আদালতে নিয়ে আসা, এই বিষয়টি আমরা যথেষ্ট সদিচ্ছার সাথেই চেষ্টা করে যাচ্ছি। যাতে আমরা খুব দ্রুততার সাথে শেষ করতে পারি।

অভিযুক্ত সোহেল রানার আইনজীবী মাসুদ খান খোকন এখনও মনে করেন, তার মক্কেল নির্দোষ। তিনি বলেন, অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে তাকে। এত বছরেও সাক্ষ্য শেষ না হওয়ায় তিনি ধরেই নিয়েছেন এ মামলার বিচার আর শেষ হবে না।  তিনি বলেন, এ মামলায় রানা সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। আমি রানার খালাস চাচ্ছি। আর যদি খালাস না হয় বিচার নিষ্পত্তি শেষে সাজা হবে।

আগামি ৩০ এপ্রিল এ মামলায় ফের সাক্ষ্য নেয়া হবে। অবশ্য সাক্ষ্য যদি আনতে পারে রাষ্ট্রপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com