1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার ময়মনসিংহে ভূমি সেবায় হালুয়াঘাটের এসি-ল্যান্ড সেরা নির্বাচিত গ্রামীণ হাটের স্থান নিয়ে দ্বন্দ্ব, বিপাকে ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার তুচ্ছ ঘটনায় গৃহবধুকে পিটিয়ে শ্লীলতাহানী করলো ইউপি সদস্যের ছেলে গাইবান্ধায় বজ্রপাতে চাচা-ভাতিজাসহ ৪ জনের মৃত্যু শেরপুরে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে “জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬” এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস শেরপুরে ডিসির বিদায় সংবর্ধনা ও উন্নয়ন কাজের উদ্বোধন শ্রমজীবীদের মুখে হাসি ফোটাতে নকলায় ব্যতিক্রমী আয়োজন

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : জনপ্রতিনিধিদের বিশেষ সুবিধা কমানোর লক্ষ্যে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিল করেছে জাতীয় সংসদ। রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।

এতদিন সংসদ সদস্যরা কোনো প্রকার শুল্ক বা ট্যাক্স ছাড়াই বিদেশ থেকে দামি গাড়ি আমদানির আইনি সুবিধা ভোগ করতেন। আজ পাস হওয়া নতুন বিলে এই বিশেষ সুযোগটি বাতিল করা হয়েছে। এখন থেকে সাধারণ নাগরিকদের মতো সংসদ সদস্যদেরও গাড়ি আমদানির ক্ষেত্রে নির্ধারিত শুল্ক ও কর প্রদান করতে হবে।

রাষ্ট্রের ব্যয় সংকোচন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের বৈষম্য দূর করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিলটি পাসের সময় অধিবেশনে উপস্থিত অধিকাংশ সদস্য টেবিল চাপড়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান। এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com