1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ জিতেছিলেন যে মাঠে, সেখানেই পেলে-ম্যারাডোনাকে রাজকীয় শ্রদ্ধা বান্দরবান হাসপাতালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন শূন্য রানেই ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া, মিরপুরে ইতিহাস গড়ল টাইগাররা মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্প বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ

ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে এই সংসদ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। রোববার (২৬ এপ্রিল) রোববার তার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্পিকার একথা বলেন।

তিনি বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে নারী প্রতিনিধিত্বের এক অনন্য দৃষ্টান্ত।

স্পিকার বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে কিন্তু দেশের যেকোনো সংকট উত্তরণে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একত্রে সমাধানের প্রয়াস নেয়। এটি সংসদীয় গণতন্ত্রের ইতিবাচক দিক।

সাক্ষাৎকালে তারা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণ পরবর্তী ইউরোপীয় দেশগুলোর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি সংসদে রাজনৈতিক দলগুলোর নারী প্রতিনিধিত্বের অবস্থান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে মত বিনিময় করেন।

স্পিকার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

এ সময় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com