1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল ভালো মানের সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। সেই দাম কমানোর পাঁচ দিন পর ফের সোনার দাম কমানোর ঘোষণা দিল বাজুস।
সোনার মানভরিপ্রতি হ্রাস (টাকা)নতুন নির্ধারিত দাম (টাকা)
২২ ক্যারেট২,২১৬২,৪৪,৭১১
২১ ক্যারেট২,০৯৯২,৩৩,৫৭২
১৮ ক্যারেট১,৮০৭২,০০,২১৩
সনাতন পদ্ধতি১,৪৫৮১,৬৩,০৬৩

উল্লেখ্য, গত ১৫ এপ্রিলও সোনার দাম কমানো হয়েছিল। সেই সময় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নির্ধারণ করা হয়েছিল, যা আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।

সোনার পাশাপাশি রুপার দামেও কিছুটা স্বস্তি এসেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৪ টাকা কমিয়ে ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করেছে বাজুস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com