1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জ্বালানি চাহিদা পূরণে আরও ১ লাখ টন ডিজেল কিনছে সরকার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্বজুড়ে সৃষ্ট পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি চাহিদা পূরণে আরও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনছে সরকার। সেই সঙ্গে রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

এদিন দুপুরে জাতীয় সংসদে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে বিবিধ বিষয়সহ মোট ১২টি প্রস্তাব ও একটি প্রেজেন্টেশন উপস্থাপিত ও আলোচিত হয়।

এরমধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণে মাজেদা অয়েল কোম্পানি লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব করা হয়। এতে ব্যয় হবে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সঙ্গে রাশিয়ার ‘জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশনের বিদ্যমান চুক্তির মধ্যে ১০ম লটের আওতায় ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব করে কৃষি মন্ত্রণালয়। এতে মোট ব্যয় হবে ১৫৬ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com