1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

সাহেদ জাল টাকায় পাওনা পরিশোধ করতেন: র‌্যাব

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

ঢাকা: জাল টাকা দিয়ে পাওনা পরিশোধ করতেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম। তিনি জাল টাকা দিয়ে অনেককে বিপাকে ফেলেছিলেন বলে তদন্ত সংশ্লিষ্টরা জানতে পেরেছেন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেনের সঙ্গে। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সারা রাত জিজ্ঞাসাবাদ করা হয় সাহেদকে। জিজ্ঞাসাবাদে তিনি নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিশেষ করে, তিনি যে প্রতারণার জাল বুনেছিলেন, সে বিষয়ে বলছেন। তার দেওয়া এসব তথ্য আমরা যাচাই-বাছাই করছি। তার দেওয়া তথ‌্যের ভিত্তিতে জাল সনদ ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধারে অভিযান চালানো হবে।’

রাজধানীর গুলশানের ফার্নিচার ব্যবসায়ী মোস্তাক আহমেদ বুধবার র‌্যাব সদর দপ্তরে বলেন, ‘সোফা, চেয়ার, খাটসহ বিভিন্ন ফার্নিচার আমার দোকান থেকে নেন সাহেদ। প্রায় এক বছর আগে সাড়ে ৮ লাখ টাকার মালামাল নিলেও দেড় লাখ টাকা দেন। বাকি টাকা না দিয়ে সময়ক্ষেপণ করছিলেন। ছয় মাস আগে তিনি ২ লাখ টাকা পরিশোধ করতে চার বান্ডিল ৫০০ টাকার নোট দেন। টাকাগুলো দোকানে নিয়ে আসার পর দেখি জাল নোট। পরে জানানো হলে সাহেদ বলেন, আমি কি জাল টাকার ব্যবসা করি? তুমি জাল টাকা দিয়ে এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছ। চক্ষুলজ্জায় বিষয়টি কাউকে জানানো হয়নি। এখন এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক আশিক বিল্লাহ বলেন, ‘সাহেদকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এসব টাকা তিনি পাওনাদারদের দেওয়াসহ বড় বড় কেনাকাটায় ব্যবহার করতেন। তিনি অনেককে জাল টাকা দিয়ে হয়রানি করেছেন। এখন ভুক্তভোগীরা অভিযোগ করলে অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ অপরাধে তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলাও করা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত  এরকম তিনজন অভিযোগ করেছেন। সেগুলো মহানগর গোয়েন্দা পুলিশ বা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেওয়া হবে।’

জাল টাকার কারবার ছাড়াও সাহেদ নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই করোনা টেস্টের ভুয়া সনদ দেওয়া, কলেজ-বিশ্ববিদ্যালয়ে জাল শিক্ষা সনদ বিক্রি, চাকরি ও সরকারি কাজ বাগিয়ে দেওয়ার নামে প্রতারণাসহ নানা অপরাধ করেছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

করোনা টেস্টের নামে প্রতারণার মামলায় বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটার সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com