1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সন্ত্রাসী নিহত, অন্ত্র উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বান্দরবান : বান্দরবানে রুমা উপজেলার গহীন জঙ্গলে পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

রবিবার (নভেম্বর ২৪) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএফ-এর গোপন আস্তানার সন্ধান পায়। পরে সেনাবাহিনীর সদস্যের সাথে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে। একসাথে কেএনএফের আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে কি পরিমাণে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দি বলেন, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার কুত্তা ঝিরি নামক স্থানে কেএনএফের সাথে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে বলে শুনেছি। তবে এখনো অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com