1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেরপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: শাহে আলম ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নেন জামায়াতকর্মী, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’ কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ কুড়িগ্রামে সব সড়কে সিএনজি চালুর দাবিতে চালকদের সড়ক অবরোধ

পাঁচ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির আরও অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া বিদ্যুৎ না থাকায় সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে গত বুধবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই দিনের পরীক্ষাও স্থগিত করা হয়। সেই পরীক্ষার নতুন তারিখ এখনও নির্ধারণ হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কেবল চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার বুধবারের সকল বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। তবে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন অন্যান্য জেলা— বান্দরবান ও খাগড়াছড়ির পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই তিন জেলায় স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে— সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com