1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বরবণ্টন পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে ২৩০ নম্বরের পরিবর্তে মোট ৪০০ নম্বরে পরীক্ষা নেওয়ার প্রস্তাব এসেছে। এ ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিধিমালা ও পরিপত্র সংশোধন নিয়ে আয়োজিত এক সভায় এ প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

সভায় শিক্ষক নিয়োগের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরবণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন ধাপের পরীক্ষায় যথাক্রমে ১০০, ২০০ ও ১০০ নম্বর রাখার প্রস্তাব দেওয়া হয়।

বর্তমানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষা নেওয়ার একটি খসড়া পরিপত্র তৈরি করেছে এনটিআরসিএ।

সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এটি এখনো প্রস্তাব ও আলোচনার পর্যায়ে রয়েছে। এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ ছাড়া সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা এবং শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়েও আলোচনা হয়। তবে এসব বিষয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com