1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

নালিতাবাড়ীতে বন বিভাগের ১০ একর জমি উদ্ধার: উডলট বাগান সৃজন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন গোপালপুর বন বিটের ১০ একর বেদখলকৃত জমি উদ্ধার করে সামাজিক বনায়নের লক্ষ্যে চারা রোপন করেছে বন বিভাগ। মঙ্গলবার (২১ জুলাই) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামে এ বন সৃজন করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা মৌজাধীন ১৪নং দাগে ১০ একর জমি ক্ষমতার দাপট দেখিয়ে শ্রীবরদী উপজেলার শংকর ঘোষ গ্রামের প্রকৌশলী আতাউর রহমান ও মোরাদ হোসেন ভোগ-দখল করে আসছিল। সম্প্রতি ময়মনসিংহ বন বিভাগ বেদখল হওয়া ওই জমি উদ্ধারে উদ্যোগ নেয়। এ উদ্যোগ বাস্তবায়ন করতে মঙ্গলবার উক্ত জমি দখলে নেয় বন বিভাগের লোকজন। বন বিভাগের লোকজন দিনব্যাপী অবস্থান করে ওই জমিতে সামাজিক বনায়ন সৃজনের লক্ষ্যে চারা রোপন করেন। এ সময় সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল করিম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইলিছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com